একটা থালায় চারটি রুটি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

একটা থালায় চারটি রুটি
একটু আচার একটু ডাল
একই থালায় দুজন খাবে
যুদ্ধ হয়ত আসছে কাল

একটা মাঠে দু’জন সেপাই
দেশ বিভাগের সীমান্তে
দু’জন আছে দুই দিকে
আর বন্ধু তারা অজান্তে

তারা এদেশ ভাগ করেনি
দেয়নি কোথাও খুড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন
জলে কুমির ডেঙায় বাঘ

ঝগড়া থাকে আড়াল করে
লাভের মাটি লাভের গুড়
সীমান্তে দুই দেশের সেপাই
দেশপ্রেমের দিনমজুর

দুই কাঁধে দুই বন্দুক
আর বুলেট বেশি খাবার কম
রাজধানীতে হিসেব কষে
এদের নেতা ওদের যম

যমের বাড়ি কাছেই আছে
অনেক দূরে নিজের ঘর
দেশপ্রেমের নজির হল
এই চিতা আর ঐ কবর

ক্ষিধের কিন্তু সীমান্ত নেই
নেই চিতা নেই কবরটাও
যুদ্ধটাকে চিতায় তোল
যুদ্ধটাকেই কবর দাও।।

Transliteration in English

ekta thalay charti ruti
ektu achar ektu dal
ekai thalay dujan khabe
juddh hayat asche kal
ekta mathe du’jan sepai
desh bibhager simante
du’jan ache dui dike
ar bandhu tara ojante
tara edesh bhag kareni
deyni kothao khurir dag
netara sab jhagra karen
jale kumir dengay bagh
jhagra thake aral kare
labher mati labher gur
simante dui desher sepai
deshpremer dinamjur
dui kadhe dui banduk
ar bulet beshi khabar kam
rajdhanite hiseb kashe
eder neta oder jam
jamer bari kachei ache
onek dure nijer ghar
deshpremer najir hal
ei chita ar oi kabar
kshidher kintu simant nei
nei chita nei kabartao
juddhtake chitay tol
juddhtakei kabar dao।।