একটি মনের আশীষ তুমি
দেখা হয়েছে: 447
Bangla Lyrics
একটি মনের আশীষ তুমি
কাছে যখন এলে।
নিলেম তোমায় নিবিড় করে
মনের মাঝে তুলে।।
মেঘলা চোখের দৃষ্টি তোমার
আনলো যে আজ শপথ আবার।
চলার পথে আলোর মানিক
ছড়িয়ে যেন ফেরে।।
ছন্দময়ী বন্ধু বেশে
থাকবে তুমি আমার পাশে।
চাওয়া পাওয়ার হিসেব কষে
নাইবা কিছু দিলে।।
Transliteration in English
ekti maner ashish tumi kache jakhan ele। nilem tomay nibir kare maner majhe tule।। meghla chokher drishti tomar anlo je aj shapath abar। chalar pathe alor manik chariye jen phere।। chandamyi bandhu beshe thakbe tumi amar pashe। chaoa paoar hiseb kashe naiba kichu dile।।