একি মায়া লুকাও কায়া

দেখা হয়েছে: 48

Bangla Lyrics

একি মায়া, লুকাও কায়া
জীর্ণ শীতের সাজে।
আমার সয় না, সয় না, সয় না প্রাণে,
কিছুতে সয় না যে।।

কৃপণ হয়ে হে মহারাজ,
রইবে কি আজ আপন ভুবন-মাঝে।।

বুঝতে নারি বনের বীণা
তোমার প্রসাদ পাবে কিনা।
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে।।

কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারী।
লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারী। ।
রিক্তপাতা শুষ্ক শাখে
কোকিল তোমার কই গো ডাকে।
শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে।।

Transliteration in English

eki maya, lukao kaya
jirn shiter saje।
amar say na, say na, say na prane,
kichute say na je।।
kripan haye he maharaj,
raibe ki aj apan bhuban-majhe।।
bujhte nari baner bina
tomar prasad pabe kina।
himer haoay gagan-bhara bjakul rodan baje।।
ken marur pare katao bela raser kandari।
lukiye ache kothay tomar ruper bhandari। ।
riktpata shushk shakhe
kokil tomar kai go dake।
shunj sabha, moun bani, amra mari laje।।