একি রিমঝিমঝিম রিমঝিমঝিম বৃষ্টি

দেখা হয়েছে: 335

Bangla Lyrics

একি রিমঝিমঝিম রিমঝিমঝিম বৃষ্টি এল নীলাকাশ ছেয়ে।
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।।

পুবাকাশে এই তো এখন রোদের খেলা ছিল
তোমার আসার খবর পেয়ে এমন কি যে হল।

শ্রাবণের বারিধারায় এল অসময়ে
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।।

মেঘে মেঘে পেড়িয়ে গেছে পথ যাওয়ার এই বেলা
জীবনের সব পথে কি অপেক্ষারই খেলা।
বিরহের এই যে ভেলা যাব কত যে ভেসে
আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।।

Transliteration in English

eki rimjhimjhim rimjhimjhim brishti el nilakash cheye।
ami akul haye base achi tomar path cheye।।
pubakashe ei to ekhan roder khela chil
tomar asar khabar peye eman ki je hal।
shrabner baridharay el osamye
ami akul haye base achi tomar path cheye।।
meghe meghe periye geche path jaoar ei bela
jibner sab pathe ki opeksharai khela।
birher ei je bhela jab kat je bhese
ami akul haye base achi tomar path cheye।।