একি রে সাঁইয়ের আজব লীলে | Eki Re Shaiyer Ajob Leele | Lalon Song
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
একি রে সাঁইয়ের আজব লীলে
Eki Re Shaiyer Ajob Leele
Lalon Song
ফকির লালন সাঁই
একি রে সাঁইয়ের আজব লীলে ।
আমার বলতে ভয় হয় রে দেলে ।।
আপনি নিরঞ্জন মনি
আপনি কুদরতের ধনী
কে বা তাঁর দোসর পায় সে খবর
খোদার অঙ্গ কে খণ্ড করিলে ।।
নূর টলে হলো নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কি প্রকার
দেখলো কি স্বপ্ন হলো সে মগ্ন
কোন রূপ দেখে নিরঞ্জন ভোলে ।।
দেখে সেই আজব সুরাত
আপনি খুশি হলেন পাকজাত
ভেবে কয় লালন সে হয় কোনজনা
কারে দেখলেন সাঁই নয়ন খুলে ।।
Transliteration in English
eki re saiyer ajab lile Eki Re Shaiyer Ajob Leele Lalon Song phakir lalan sai eki re saiyer ajab lile । amar balte bhay hay re dele ।। apni niranjan mani apni kudarter dhani ke ba tar dosar pay se khabar khodar ongg ke khand karile ।। nur tale halo noirakar niranjner sbapn ki prakar dekhlo ki sbapn halo se magn kon rup dekhe niranjan bhole ।। dekhe sei ajab surat apni khushi halen pakjat bhebe kay lalan se hay konajna kare dekhlen sai nayan khule ।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“একি রে সাঁইয়ের আজব লীলে | Eki Re Shaiyer Ajob Leele | Lalon Song” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“একি রে সাঁইয়ের আজব লীলে | Eki Re Shaiyer Ajob Leele | Lalon Song” গানটি শুরু হয়:
একি রে সাঁইয়ের আজব লীলে
ফকির লালন সাঁই
একি রে সাঁইয়ের আজব লীলে ।
আমার বলতে ভয় হয় রে দেলে ।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“একি রে সাঁইয়ের আজব লীলে | Eki Re Shaiyer Ajob Leele | Lalon Song” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
