এক জীবনের বসন্ত সব তোমায় দিলাম

দেখা হয়েছে: 2.4K

Bangla Lyrics

এক জীবনের বসন্ত সব তোমায় দিলাম
জীবন বাকির গল্পগুলো তোমায় দিলাম

দুঃখ তোমার দুয়ার জুড়ে অপেক্ষাতে
হাত বাড়িয়ে দুঃখ তোমার কুড়িয়ে নিলাম।।

পথের মোড়ে গল্প জমে তোমার আমার
গল্প লিখে স্বপ্ন এবার ভালোবাসার
কান্না জমে চোখের নীচে বুকের ভেতর
মন বাড়িয়ে অশ্রুজল আজ মুছিয়ে দিলাম।।

জমলে আঁধার বুকের ভেতর ভীষণ ভারি
আমার রেখো আসব আমি দিয়ে পাড়ি

পথ যত হোক দীর্ঘ তুমি একটু যেন
কষ্ট হবে কষ্ট সে তো মেনেই নিলাম।।

Transliteration in English

ek jibner basant sab tomay dilam
jiban bakir galpgulo tomay dilam
duhkh tomar duyar jure opekshate
hat bariye duhkh tomar kuriye nilam।।
pather more galp jame tomar amar
galp likhe sbapn ebar bhalobasar
kanna jame chokher niche buker bhetar
man bariye oshrujal aj muchiye dilam।।
jamle adhar buker bhetar bhishan bhari
amar rekho asab ami diye pari
path jat hok dirgh tumi ektu jen
kasht habe kasht se to menei nilam।।