এক সাগর রক্তের বিনিময়ে

দেখা হয়েছে: 418

শিল্পী: স্বপ্না রায়অ্যালবাম: ওরা ১১ জনসুরকার: আপেল মাহমুদগীতিকার: গোবিন্দ হালদারবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।

দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।

যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।

কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।

নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।।

Transliteration in English

ek sagar rakter binimye
banglar sbadhinta anle jara
amra tomader bhulab na।
duhsah e bednar kantak path beye
shoshner nagpash chirle jara
amra tomader bhulab na।
juger nishthur bandhan hate
muktir e barta anle jara
amra tomader bhulab na।
krishan-krishanir gane gane
padma-meghnar kaltane
bauler ektarate
anand jhangkare
tomader nam jhangkrit habe।
natun sbadesh garar pathe
tomra chirdin dishari rabe।
amra tomader bhulab na।।