ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে

দেখা হয়েছে: 61

Bangla Lyrics

ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে রাতের আভাসে
কথা ছিল থাকবে পাশে আমার হয়ে সে।

সকাল হতে আছি বসে আমি একলা
এলো না সে মিছে আমার গেল যে বেলা।

কান্না আমার অশ্রু হয়ে শুকায় বাতাসে।।

এই নিরজন মৌবন জানে
আজ সারাক্ষণ ভরে অভিমানে

আপন হাতে মালা গেথে কখন রেখেছি
পথের ধারে কনকচাঁপা ছড়িয়ে রেখেছি।

আধার ছেয়ে এলো কখন রাতের পরশে।।

Transliteration in English

oi akash ghire sandhja name rater abhase
katha chil thakbe pashe amar haye se।
sakal hate achi base ami ekla
elo na se miche amar gel je bela।
kanna amar oshru haye shukay batase।।
ei nirajan mouban jane
aj sarakshan bhare obhimane
apan hate mala gethe kakhan rekhechi
pather dhare kanakchapa chariye rekhechi।
adhar cheye elo kakhan rater parshe।।