ঐ দূর থেকে দূরে

দেখা হয়েছে: 184

শিল্পী: ফিডব্যাকবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

ঐ দূর থেকে দূরে
যেতে চাই অজানাতে
যেখানে নেই কোন ভাবনা
সেই অনাবিল সুখ আমি পেতে চাই।।

ফেলে আসা দিনগুলো
আমায় পিছু ডাকে
তবুও পারিনা কেন যে ফিরে যেতে।
মায়া ভরা এ পৃথিবী
কত স্বপ্নীল আশা জাগে।।

দিনগুলো পেড়িয়ে যায় কিছু স্মৃতি ফেলে
ইচ্ছে করে সোনালী দিনগুলোয় ফিরে যেতে।
যদি পেতাম এই দিনগুলি
ছোটবেলার সেই ক্ষনগুলি
বসে আমি ভাবি সারাক্ষন।।

Transliteration in English

oi dur theke dure
jete chai ojanate
jekhane nei kon bhabna
sei onabil sukh ami pete chai।।
phele asa dingulo
amay pichu dake
tabuo parina ken je phire jete।
maya bhara e prithibi
kat sbapnil asha jage।।
dingulo periye jay kichu smriti phele
ichche kare sonali dinguloy phire jete।
jadi petam ei dinguli
chotbelar sei kshanguli
base ami bhabi sarakshan।।