ঐ দূর নীলে

দেখা হয়েছে: 106

শিল্পী: নাসিম আলী খানঅ্যালবাম: অসময়ের গানবছর: 1997বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

ওই দূর নীলে যদি আঁকা যেতো
বহুদিনের ওই শুন্যতাকে
মনের ভুলে যদি ভোলা যেতো
বহুদিনের ওই যন্ত্রণাকে
ঝর্ণারা চলেছো অচিন পথে
নিয়ে যাবে কি কিছু কষ্ট আমার

ছবি আঁকা রাতের ঘর সেই হৃদয়ে
চেনা কিছু রং-তুলি কোন আড়ালে
ফেলে আসা পথের ঘুম আজ জেগেছে
পথের ওই কবিতায় মন ভেঙ্গেছে
আজ আমি যন্ত্রণা ভুলেছি সেই সুদূরে
ওই দূর নীলে যদি আঁকা যেতো
বহুদিনের ওই শুন্যতাকে

পড়ে থাকা পেছনের গল্প খাতা
মনে আসা উদাসী সেই ছবিটা
জমে থাকা ব্যথাটা, এখন বলে-
বিরহীরা বহুদূর গেছে চলে
আজ আমি যন্ত্রণা ভুলেছি সেই সুদূরে
ওই দূর নীলে যদি আঁকা যেতো
বহুদিনের ওই শুন্যতাকে

Transliteration in English

oi dur nile jadi aka jeto
bahudiner oi shunjtake
maner bhule jadi bhola jeto
bahudiner oi jantrnake
jharnara chalecho ochin pathe
niye jabe ki kichu kasht amar
chabi aka rater ghar sei hridye
chena kichu rang-tuli kon arale
phele asa pather ghum aj jegeche
pather oi kabitay man bhenggeche
aj ami jantrna bhulechi sei sudure
oi dur nile jadi aka jeto
bahudiner oi shunjtake
pare thaka pechner galp khata
mane asa udasi sei chabita
jame thaka bjathata, ekhan bale-
birhira bahudur geche chale
aj ami jantrna bhulechi sei sudure
oi dur nile jadi aka jeto
bahudiner oi shunjtake