ও গো সাগর ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও
দেখা হয়েছে: 393
Bangla Lyrics
ও গো সাগর……….
ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও
ঢেউ যেমন তীর ছুয়ে ছুয়ে যায়
তার মনটাকে তেমনই কাঁপাও।।
ঝিনুক যেমন বুকে মুক্তো ধরে রাখে
তেমনি করেই রেখেছিল
কথার মালা গেথেছিল।
সেই কথাগুলো তার মনে করে দাও।।
আকাশ যেমন বুকে তাঁরার দেয়াল ধরে
তেমনই করেই ধরেছিল
প্রেমের সুরভি মেখেছিল।
সেই ছবিগুলো তার বুকে এঁকে দাও।।
Transliteration in English
o go sagar………. chott e chithi niye bhese jao dheu jeman tir chuye chuye jay tar mantake temanai kapao।। jhinuk jeman buke mukto dhare rakhe temni karei rekhechil kathar mala gethechil। sei kathagulo tar mane kare dao।। akash jeman buke tarar deyal dhare temanai karei dharechil premer surbhi mekhechil। sei chabigulo tar buke eke dao।।