ও চাঁদ চোখের জলের লাগলো
দেখা হয়েছে: 17
Bangla Lyrics
ও চাঁদ, চোখের জলের লাগলো জোয়ার দুখের পারাবারে,
হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে।।
আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে;
তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্ অচেনার ধারে।।
পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে,
আমি সে কোন্ আকুল আলোয় দিশাহারা রাতে।
সেই পথ-হারানোর অধীর টানে অকূলে পথ আপনি টানে,
দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে।।
Transliteration in English
o chad, chokher jaler laglo joar dukher parabare, hal kanay kanay kanakani ei pare oi pare।। amar tari chil chenar kule, badhan je tar gel khule; tare haoay haoay niye gel kon ochenar dhare।। pathik sabai periye gel ghater kinarate, ami se kon akul aloy dishahara rate। sei path-haranor odhir tane okule path apni tane, dik bholabar pagal amar hase ondhkare।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ও চাঁদ চোখের জলের লাগলো” গানটি কে গেয়েছেন?
“ও চাঁদ চোখের জলের লাগলো” গানটির শিল্পী: অদিতি মহসিন। অদিতি মহসিন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ও চাঁদ চোখের জলের লাগলো” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“ও চাঁদ চোখের জলের লাগলো” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও চাঁদ চোখের জলের লাগলো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।