ও চাঁদ সুন্দর
দেখা হয়েছে: 181
Bangla Lyrics
ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।
সাদা মেঘ যায় উড়ে নীল গগনে
তারই মাঝে চাঁদ ভাসে আপন মনে ।।
মায়া ভরা রূপের বাহার
তারচে মায়াবি প্রিয়া আমার,
প্রিয়া আমার ……
ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।
যখন থাকে আমাবশ্যা ভীষণ অন্ধকার
তখন বুঝি চাঁদের আলো সবটুকুই ধার
আমার প্রিয়ার গুনের আলো নিজস্বই তার
আধার রাতে সময় হয় মালা গাথিবার
স্মৃতি ঘেরা ফুলের বাহার
নতুন চাঁদের আগমনে দেয় উপহার
ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।
পূর্নিমায় চাঁদের আলো ত্রি-ভূবনে
দু’জনায় প্রেমে মাতি ফুল বাগানে ।।
স্বপ্ন ঘেরা প্রেমের বাহার
তন্দ্রা এলে নেচে করে রংগ বাহার
ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।
Transliteration in English
o chad sundar rup tomar tar che rupe rangga priya amar priya amar ।। sada megh jay ure nil gagne tarai majhe chad bhase apan mane ।। maya bhara ruper bahar tarche mayabi priya amar, priya amar …… o chad sundar rup tomar tar che rupe rangga priya amar priya amar ।। jakhan thake amabshja bhishan ondhkar takhan bujhi chader alo sabtukui dhar amar priyar guner alo nijasbai tar adhar rate samay hay mala gathibar smriti ghera phuler bahar natun chader agamne dey uphar o chad sundar rup tomar tar che rupe rangga priya amar priya amar ।। purnimay chader alo tri-bhubne du’janay preme mati phul bagane ।। sbapn ghera premer bahar tandra ele neche kare rangg bahar o chad sundar rup tomar tar che rupe rangga priya amar priya amar ।।