ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা ও।।
তাই নিয়ে তুমি,
আমায় করো ঋণী,
এই টুকু আশা
তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা।
আমারি জীবনে,
ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারি দান,
হয়তো কখনও,
না পাওয়ার বেদনায়
হয়েছিল কিছু অভিমান।।
সুর ছিল প্রানে,
দিয়ে দিলে তুমি
গানেরই ভাষা।
তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা।
হয়তো কোনদিন,
ভুলে যাবে তুমি
ভুলতে কি পারব তোমায়?
তাই তো এসেছি
আজকে তোমাকে
নীরবে জানাতে বিদায়।।
এমনি করে চলে,
জীবনে মরনে যাওয়া আসা
তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি,
আমায় করো ঋণী,
এই টুকু আশা
তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা।
শিল্পী:আশা ভোসলে
সঙ্গীত:আর ডি বর্মণ
সুর:স্বপন চক্রবর্ত্তী
ছবি: একান্ত আপন (১৯৮৭)
Transliteration in English
o tomari chalar pathe diye jete chai ami ektu amar bhalobasa o।। tai niye tumi, amay karo rini, ei tuku asha tomari chalar pathe diye jete chai ami ektu amar bhalobasa। amari jibne, ogo mor bandhu ache shudhu tomari dan, hayto kakhanao, na paoar bednay hayechil kichu obhiman।। sur chil prane, diye dile tumi ganerai bhasha। tomari chalar pathe diye jete chai ami ektu amar bhalobasa। hayto kondin, bhule jabe tumi bhulte ki parab tomay? tai to esechi ajke tomake nirbe janate biday।। emni kare chale, jibne marne jaoa asa tomari chalar pathe diye jete chai ami ektu amar bhalobasa tai niye tumi, amay karo rini, ei tuku asha tomari chalar pathe diye jete chai ami ektu amar bhalobasa। shilpi:asha bhosle sanggit:ar di barman sur:sbapan chakrabrtti chabi: ekant apan (1987)