ও দয়াল তোমার লীলা বোঝা দায় | O Dayal Tomar Lila Bojha Day

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ও দয়াল তোমার লীলা বোঝা দায়
O Dayal Tomar Lila Bojha Day
কথা-সাধক ভবা পাগলা (Bhaba Pagla)
শিল্পী-কার্তিক দাস বাউল
Album : Banglar Baul
Singer : Kartick Das Baul
Music : Kartick Das Baul

ও দয়াল তোমার লীলা বোঝা দায়

ও দয়াল তোমার লীলা বোঝা দায়
দীনের বন্ধু করুণা সিন্ধু,
রাধার শ্যামরায়।।
তুমি গোঠের রাখাল রাজা,
যশোদার কানাই,
বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা,
নদীয়ার নিমাই।।
তোমারই নাম সকাল সাঁঝে
শুক-শারি গায়।
দীনের বন্ধু করুণা সিন্ধু
রাধার শ্যামরায়।
তুমি রাতের ধ্রুবতারা,
তুমি রবি দিনে,
তোমার রসের রসিক যেজন,
সেজন নেবে চিনে।।
তুমি ছাড়া এ জগতে
চলার উপায় নাই।
দীনের বন্ধু করুণা সিন্ধু
রাধার শ্যামরায়।
তুমি সাথী দুঃখে আমার,
তুমি সাথী সুখে,
তোমার পরশ জাগায় হরষ,
নিতি আমার বুকে।।
তুমি ছাড়া ভবার্ণবের
পারের উপায় নাই ;
দীনের বন্ধু করুণা সিন্ধু
রাধার শ্যামরায় ও দয়াল।
ও দয়াল তোমার লীলা বোঝা দায় O Dayal Tomar Lila Bojha Day Kartick Das Baul Bhaba Pagla

 

 

 

Transliteration in English

o dayal tomar lila bojha day
O Dayal Tomar Lila Bojha Day
katha-sadhak bhaba pagla (Bhaba Pagla)

shilpi-kartik das baul

Album : Banglar Baul
Singer : Kartick Das Baul
Music : Kartick Das Baul

o dayal tomar lila bojha day

o dayal tomar lila bojha day
diner bandhu karuna sindhu,
radhar shjamray।।

tumi gother rakhal raja,
jashodar kanai,
bishnupriyar pranaskha,
nadiyar nimai।।
tomarai nam sakal sajhe
shuk-shari gay।
diner bandhu karuna sindhu
radhar shjamray।

tumi rater dhrubtara,
tumi rabi dine,
tomar raser rasik jejan,
sejan nebe chine।।
tumi chara e jagte
chalar upay nai।
diner bandhu karuna sindhu
radhar shjamray।

tumi sathi duhkhe amar,
tumi sathi sukhe,
tomar parash jagay harash,
niti amar buke।।
tumi chara bhabarnber
parer upay nai ;
diner bandhu karuna sindhu
radhar shjamray o dayal।