ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।
দেখা হয়েছে: 187
Bangla Lyrics
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানী তাগিদ।।
তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্।
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শির্নী তৌহিদের।
তোর দাওয়াতে কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
Transliteration in English
o man ramjaner oi rojar sheshe elo khushir id। tui apnake aj biliye de shon asmani tagid।। tor sona-dana balakhana sab rahelillah। de jakat murdda muslimer aj bhangaite nid।। aj parbi ider namaj re man sei se id gahe। je maydane sab gaji muslim hayeche shahid।। aj bhule ja tor dost o dushaman hat milao hate। tor prem diye kar bishb nikhil islame murid।। dhal hridyer tor tashatrite shirni touhider। tor daoate kabul karbe hajarat hay mane ummid।।