ও সখিগণ বলো এখন করি কি উপায় | O Sokhigon Bolo Ekhon Kori Ki Upay | Key

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

ও সখিগণ বলো এখন করি কি উপায়

O Sokhigon Bolo Ekhon Kori Ki Upay

শাহ্ আব্দুল করিম

ও সখিগণ বলো এখন

করি কি উপায়?

বন্ধুবিনে প্রাণপাখি

উড়ে যেতে চায়।।

না জেনে প্রাণবন্ধুর সঙ্গে,

প্রেম করিলাম মনোরঙ্গে,

কলঙ্কের দাগ লাগলো অঙ্গে

মোছা নাহি যায়।।

কতো ভালবেসেছিলো!

মন-প্রাণ কাড়িয়া নিলো,

আপন হয়ে দুঃখ দিলো

বন্ধু শ্যামরায়।।

জানি না কি হবে শেষে,

মন কান্দে পাগলের বেশে,

কলঙ্কিনী দেশ-বিদেশে,

লোকে মন্দ গায়।।

বন্ধুর কথা মনে হলে,

বুক ভাসে নয়নজলে,

করিম বলে না পাইলে

প্রাণে বাঁচা দায়।।

Transliteration in English

o sakhigan balo ekhan kari ki upay

O Sokhigon Bolo Ekhon Kori Ki Upay

shah abdul karim

o sakhigan balo ekhan

kari ki upay?

bandhubine pranpakhi

ure jete chay।।

na jene pranabndhur sangge,

prem karilam manorngge,

kalngker dag laglo ongge

mocha nahi jay।।

kato bhalbesechilo!

man-pran kariya nilo,

apan haye duhkh dilo

bandhu shjamray।।

jani na ki habe sheshe,

man kande pagler beshe,

kalngkini desh-bideshe,

loke mand gay।।

bandhur katha mane hale,

buk bhase nayanajle,

karim bale na paile

prane bacha day।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ও সখিগণ বলো এখন করি কি উপায় | O Sokhigon Bolo Ekhon Kori Ki Upay | Key” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ও সখিগণ বলো এখন করি কি উপায় | O Sokhigon Bolo Ekhon Kori Ki Upay | Key” গানটি শুরু হয়:

ও সখিগণ বলো এখন করি কি উপায়
শাহ্ আব্দুল করিম
ও সখিগণ বলো এখন
করি কি উপায়?

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ও সখিগণ বলো এখন করি কি উপায় | O Sokhigon Bolo Ekhon Kori Ki Upay | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।