কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
দেখা হয়েছে: 1.2K
Bangla Lyrics
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।।
কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে ।।
ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে ।।
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।
কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে ।।
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে ।।
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।
Transliteration in English
katta path perole tabe pathik bala jay katta path perole pakhi jirobe tar day katta opachyer par manush chena jay prashngulo sahaj, ar uttarao to jana।। kat bachar pahar bache bhenge jabar age kat bachar manush bache paye shikal pare ।। k’bar tumi ondh seje thakar onurage ।। balbe tumi dekhchile na teman bhalo kare। kat hajar barer par akash dekha jabe katta kan patle tabe kanna shona jabe ।। kat hajar marle tabe manbe tumi sheshe ।। badd beshi manush geche baner jale bhese ।