কত ভালো লাগে তোমারে | Koto Bhalo Lage Tomare | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কত ভালো লাগে তোমারে
Koto Bhalo Lage Tomare
গীতিকারঃ বিজয় সরকার
কত ভালো লাগে তোমারে
কত ভালো লাগে তোমারে,
কিশোর বন্ধু কিশোর বন্ধু, বাঁশুরিয়া রে ।
তোমার বাঁশি শুনে বনে আসি,
সকল পাশরিয়ারে ।
শেষ বিকালে এমনি করে,এই পথ ধরে যাও,
আড় বাঁশি বাজায়ে তুমি আড় নয়নে চাও ।
তোমার আসার সাড়া পেয়ে, আশা পথ থাকি চেয়ে,
কবে আসবে এই পথ বেয়ে,
বাঁশরী বাজাইয়া রে ।
কিশোর বন্ধু কিশোর বন্ধু, বাঁশুরিয়া রে ।
কি যেন কি বলে তোমার বাঁশের বাঁশির গানে,
কত সুন্দর লাগে বন্ধু বুঝি না তার মানে ।
না বোঝা সেই গানের ভাষায়, কেন আমায় কাঁদায় হাসায়,
একবার ডুবায় একবার ভাসায়, মরমে মারিয়া রে ।
কিশোর বন্ধু কিশোর বন্ধু, বাঁশুরিয়া রে ।
জীবনে দেখি নাই বন্ধু, তবু যেন চিনি,
অজানা কি এত আপন, সকল আপন যিনি।
আমি কবে আপন হব, গোপন ব্যাথা ভেঙ্গে কবো,
কবে আমি তোমায় দিব, সহজিয়া যা রে,
কিশোর বন্ধু, কিশোর বন্ধু, বাঁশোরিয়া রে।
চকিত চরণে মানুষ, এসে বাড়ির ধারে,
আঘাতে এক ফিরে যায় সে, মনের গোপন দ্বারে ।
বিজয় বলে এমনি করে, কতবার সে গেলো সরে
ঘুরে মরি জনমভরে আপন হারাইয়া রে ।
কিশোর বন্ধু, কিশোর বন্ধু, বাঁশোরিয়া রে।
Koto Bhalo Lage Tomare
Transliteration in English
kat bhalo lage tomare Koto Bhalo Lage Tomare gitikarah bijay sarkar Table of Contents Toggle kat bhalo lage tomareKoto Bhalo Lage Tomare kat bhalo lage tomare kat bhalo lage tomare, kishor bandhu kishor bandhu, bashuriya re । tomar bashi shune bane asi, sakal pashriyare । shesh bikale emni kare,ei path dhare jao, ar bashi bajaye tumi ar nayne chao । tomar asar sara peye, asha path thaki cheye, kabe asbe ei path beye, bashri bajaiya re । kishor bandhu kishor bandhu, bashuriya re । ki jen ki bale tomar basher bashir gane, kat sundar lage bandhu bujhi na tar mane । na bojha sei ganer bhashay, ken amay kaday hasay, ekbar dubay ekbar bhasay, marme mariya re । kishor bandhu kishor bandhu, bashuriya re । jibne dekhi nai bandhu, tabu jen chini, ojana ki et apan, sakal apan jini। ami kabe apan hab, gopan bjatha bhengge kabo, kabe ami tomay dib, sahjiya ja re, kishor bandhu, kishor bandhu, bashoriya re। chakit charne manush, ese barir dhare, aghate ek phire jay se, maner gopan dbare । bijay bale emni kare, katbar se gelo sare ghure mari janamabhre apan haraiya re । kishor bandhu, kishor bandhu, bashoriya re। Koto Bhalo Lage Tomare