কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা

দেখা হয়েছে: 126

Bangla Lyrics

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,

তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা–

এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা

সুরের-গন্ধ-ঢালা?।

তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,

খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,

কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!

এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা

সুরের-গন্ধ-ঢালা?।

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি,

বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।

শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে,

অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে।

নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা–

এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা

সুরের-গন্ধ-ঢালা?।

Transliteration in English

kannahasir-dol-dolano poush-phaguner pala,
tari madhje chirjiban baib ganer dala–
ei ki tomar khushi, amay tai parale mala
surer-gandh-dhala?।
tai ki amar ghum chuteche, badh tuteche mane,
khjapa haoar dheu utheche chirabjthar bane,
kape amar dibanishar sakal adhar ala!
ei ki tomar khushi, amay tai parale mala
surer-gandh-dhala?।
rater basa hay ni badha diner kaje truti,
bina kajer sebar majhe pai ne ami chuti।
shanti kothay mor tare hay bishbbhuban-majhe,
oshanti je aghat kare tai to bina baje।
nitj rabe pran-porano ganer agun jbala–
ei ki tomar khushi, amay tai parale mala
surer-gandh-dhala?।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” গানটি শুরু হয়:

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা–
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” গানটি কে গেয়েছেন?
“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” গানটির শিল্পী: লোপামুদ্রা মিত্রলোপামুদ্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” গানের গীতিকার ও সুরকার কে?
“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” কোন বিভাগের গান?
“কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।