কারার ঐ লৌহ-কপাট

দেখা হয়েছে: 186

Bangla Lyrics

কারার ঐ লৌহ-কপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পুজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচী-র প্রাচীর ভেদি।

গাজনের বাজনা বাজা

কে মালিক, কে সে রাজা?

কে দেয় সাজা মুক্ত-স্বাধীন সত্যকে রে?

হা হা হা পায় যে হাসি

ভগবান পরবে ফাঁসি?

সর্বনাশী, শিখায় এ হীন তথ্য কে রে?

ওরে ও পাগলা ভোলা

দে রে দে প্রলয় দোলা

গারদগুলা জোরসে ধরে হেঁচকা টানে

মার হাঁক হৈদরী হাঁক

কাঁধে নে দুন্দুভি ঢাক

ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

নাচে ঐ কাল-বোশেখী

কাটাবি কাল বসে কি?

দে রে দেখি ভীম-কারার ঐ ভিত্তি নাড়ি

লাথি মার ভাঙ রে তালা

যত সব বন্দী-শালায়

আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল উপাড়ি।।

Transliteration in English

karar oi louh-kapat
bhengge phel kar re lopat
rakt-jamat shikal pujar pashan-bedi
ore o tarun ishan
baja tor pralay bishan
dhbangs nishan uruk prachi-r prachir bhedi।
gajner bajna baja
ke malik, ke se raja?
ke dey saja mukt-sbadhin satjke re?
ha ha ha pay je hasi
bhagban parbe phasi?
sarbnashi, shikhay e hin tathj ke re?
ore o pagla bhola
de re de pralay dola
garadgula jorse dhare hechka tane
mar hak hoidri hak
kadhe ne dundubhi dhak
dak ore dak, mritjuke dak jiban pane।
nache oi kal-boshekhi
katabi kal base ki?
de re dekhi bhim-karar oi bhitti nari
lathi mar bhang re tala
jat sab bandi-shalay
agun jbala, agun jbala, phel upari।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কারার ঐ লৌহ-কপাট” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কারার ঐ লৌহ-কপাট” গানটি শুরু হয়:

কারার ঐ লৌহ-কপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পুজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কারার ঐ লৌহ-কপাট” গানটি কে গেয়েছেন?
“কারার ঐ লৌহ-কপাট” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কারার ঐ লৌহ-কপাট” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।