কাল সারারাত ছিলো – Kaal Sara Raat Chilo
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
কাল সারারাত ছিলো
Kaal Sara Raat Chilo
ছায়াছবি: প্রেমের প্রতিদান
কথা: নজরুল ইসলাম বাবু
সঙ্গীত: শেখ সাদী খান
কন্ঠ: আশা ভোঁসলে
[কাল সারারাত ছিলো স্বপনের রাত]-২
স্মৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিলো পূর্ণিমা চাঁদ
কাল সারারাত ছিলো স্বপনের রাত।
[ঘুম ছিলো না দুটি চোখের পাতায়,
মন ছিলো তন্ময় কথায় কথায়]-২
চাঁদমুখে চাঁদ দেখে কেটে গেল রাত
কাল সারারাত ছিলো স্বপনের রাত।
[ঝড় ছিলো না ভীরু সজল হাওয়ায়,
সুখ ছিল সারাক্ষণ চাওয়া পাওয়ায়]-২
সাথী হয়ে কেউ ছিলো হাতে রেখে হাত
কাল সারারাত ছিলো স্বপনের রাত
স্মৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিলো পূর্ণিমা চাঁদ
[কাল সারারাত ছিলো স্বপনের রাত]-২
Transliteration in English
kal sararat chilo Kaal Sara Raat Chilo chayachbi: premer pratidan katha: najrul islam babu sanggit: shekh sadi khan kanth: asha bhosle [kal sararat chilo sbapner rat]-2 smritir akashe jen bahudin par megh bhengge uthechilo purnima chad kal sararat chilo sbapner rat। [ghum chilo na duti chokher patay, man chilo tanmay kathay kathay]-2 chadmukhe chad dekhe kete gel rat kal sararat chilo sbapner rat। [jhar chilo na bhiru sajal haoay, sukh chil sarakshan chaoa paoay]-2 sathi haye keu chilo hate rekhe hat kal sararat chilo sbapner rat smritir akashe jen bahudin par megh bhengge uthechilo purnima chad [kal sararat chilo sbapner rat]-2
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কাল সারারাত ছিলো – Kaal Sara Raat Chilo” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।