কিছু কথা কিছু গান

দেখা হয়েছে: 571

শিল্পী: ডিফারেন্ট টাচঅ্যালবাম: শ্রাবনের মেঘবছর: 1990বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

কিছু কথা কিছু গান আছে
তবুও আমার ব্যাথা আছে
ছিড়েছে তার তবু প্রাণ আছে
ছিন্ন বীণায় কি সুর বাজে।।

চোখেতে ঝলক ছিল
ছিল কত আশা
হৃদয়ে আমার ছিল ভালবাসা
আজও আছে শুধু সেই তুমি নেই
দেখেছি যেমন বিদায় সাজে।।

নিভৃতে পুড়েছে মন প্রণয় ঝড়ে
না বলা কথামালা গাথারও তরে
সুর কি কখনো বল রইবে থেমে
পৃথিবী হারিয়ে মোর তোমারও প্রেমে।।

Transliteration in English

kichu katha kichu gan ache
tabuo amar bjatha ache
chireche tar tabu pran ache
chinn binay ki sur baje।।
chokhete jhalak chil
chil kat asha
hridye amar chil bhalbasa
ajao ache shudhu sei tumi nei
dekhechi jeman biday saje।।
nibhrite pureche man pranay jhare
na bala kathamala gatharao tare
sur ki kakhno bal raibe theme
prithibi hariye mor tomarao preme।।