কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বনে

দেখা হয়েছে: 14

শিল্পী: গীতা দত্তসুরকার: সুধীন দাশগুপ্তগীতিকার: বট্‌কৃষ্ণ দেবছর: 1957বিভাগ: আধুনিক

Bangla Lyrics

কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বনে,
খুন করেছ শূন্য তোমার গুন করেছ গানে।

আমি শীতের রিক্ত সখার ব্যর্থ হাহাকারে,
ডাক দিয়েছি তোমায় নব শ্যামল সমাহারে,
তোমার ছোঁয়া শীর্ণ ভালে স্বপ্ন-জীবন আনে।।

তুমি আমার আলোর নেশা বিভার ভোরময়
কৃষ্ণচূড়া তুমি আমার প্রেমের পরিচয়।

কৃষ্ণচূড়া চূড়ার তোমার রক্ততিলক পরা,
কনক ঝরা যৌবনেরই তুমি স্বয়ম্বরা,
যে সুর তোমার প্রাণে আমার পঞ্চশর হানে।।

Transliteration in English

krishnchura agun tumi agun jhara bane,
khun karech shunj tomar gun karech gane।
ami shiter rikt sakhar bjarth hahakare,
dak diyechi tomay nab shjamal samahare,
tomar choa shirn bhale sbapn-jiban ane।।
tumi amar alor nesha bibhar bhoramay
krishnchura tumi amar premer parichay।
krishnchura churar tomar rakttilak para,
kanak jhara joubnerai tumi sbayambra,
je sur tomar prane amar panchashar hane।।