কেন বাণী তব নাহি শুনি নাথ হে?

দেখা হয়েছে: 475

Bangla Lyrics

কেন বাণী তব নাহি শুনি নাথ হে?

অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিনরাত হে ॥

স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা–

চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা,

আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে ॥

পরশে তব জীবন নব সহসা যদি জাগিল

কেন জীবন বিফল কর– মরণশরঘাত হে।

অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো,

হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে ॥

Transliteration in English

ken bani tab nahi shuni nath he?
ondhajne nayan diye ondhkare phelile,   birhe tab kate dinrat he ॥
sbapanasam milabe jadi ken go dile chetna–
chakite shudhu dekha diye chiramarambedna,
apna-pane chahi shudhu nayanajalpat he ॥
parshe tab jiban nab sahsa jadi jagil
ken jiban biphal kar– maranasharghat he।
ohngkar churn karo, preme man purn karo,
hriday man haran kari rakho tab sath he ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কেন বাণী তব নাহি শুনি নাথ হে?” গানটি কে গেয়েছেন?
“কেন বাণী তব নাহি শুনি নাথ হে?” গানটির শিল্পী: সাগর সেনসাগর সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কেন বাণী তব নাহি শুনি নাথ হে?” কোন বিভাগের গান?
“কেন বাণী তব নাহি শুনি নাথ হে?” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।