খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে | Khodar Banda Nobir Ummot Houa Jay Jate | Key lyrics

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
Khodar Banda Nobir Ummot Houa Jay Jate
ফকির লালন সাঁই
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
নবির তরিক নেয় উম্মত জাহেরা পুসিদাতে ।।
ধর্ম পর্দা বান্দা জাহেরায়
খোদার হুকুম ফরজ আদায়
দেখ পঞ্চবেনাতে
তলবে দুনিয়া তলবে মওলা
দুই তলব তাতে ।।
বান্দার মর্ম পুসিদাতে রয়
বান্দা দেল খোদার আরশ হয়
দেখ কালামউল্লাতে
আরশ ছেড়ে খোদা তিলার্ধ নয়
তালেবুল মওলাতে।।
আকার বান্দা সাকার খোদা
আকারে সাকার মিশে রয়
দেখ নিরাকারেতে
অনন্ত রূপ আকার এক রূপ সাকার
রয় সর্বঘটেতে ।।
বান্দার রূপ খোদ খোদা হয়
আল্লাহ আদম বান্দাতে রয়
পাক পাঞ্জাতন সাথে
ভেদ জেনে বান্দা লালন দেয় সেজদা
খোদার রূপেতে ।।
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে | Khodar Banda Nobir Ummot Houa Jay Jate | Key lyrics

Transliteration in English

khodar banda nabir ummat haoa jay jate
Khodar Banda Nobir Ummot Houa Jay Jate
phakir lalan sai

khodar banda nabir ummat haoa jay jate
nabir tarik ney ummat jahera pusidate ।।

dharm parda banda jaheray
khodar hukum pharaj aday
dekh panchbenate
talbe duniya talbe maola
dui talab tate ।।

bandar marm pusidate ray
banda del khodar arash hay
dekh kalamaullate
arash chere khoda tilardh nay
talebul maolate।।

akar banda sakar khoda
akare sakar mishe ray
dekh nirakarete
onant rup akar ek rup sakar
ray sarbaghtete ।।

bandar rup khod khoda hay
allah adam bandate ray
pak panjatan sathe
bhed jene banda lalan dey sejda
khodar rupete ।।