গাড়ি চলে না চলে না || Gari colena colena

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

গাড়ি চলে না চলে না
(Gari colena colena)
কথা ও সুর: শাহ আব্দুল করিম
শিল্পী : বাপ্পা মজুমদার

গাড়ি চলে না চলে না

গাড়ি চলে না চলে না
গাড়ি চলে না চলে না ,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না ।।
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না ।।
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না ।।
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা ।।
আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা ।।

 

Transliteration in English

gari chale na chale na
(Gari colena colena)

katha o sur: shah abdul karim
shilpi : bappa majumdar

gari chale na chale na

gari chale na chale na

gari chale na chale na ,

chale na re, gari chale na।

chariya manab gari

jaitechilam bandhur bari

madhj pathe theklo gari

upay-buddhi mele na ।।

mahajne jatan kare

tel diyache tangki bhare

gari chalay man draibhare

bhalo-mand bojhe na ।।

injine mayla jameche

partasgulo kshay hayeche

dainamo bikal hayeche

hedlait duita jbale na ।।

injine bjatikram kare

kandishan bhalo nay re

kakhan jani brek phel kare

ghatay kon durghatna ।।

abdul karim bhabche eibar

kon din gari ki karbe ar

samne bisham ondhkar

karteche tai bhabna ।।