গানের ঝর্ণা তলায় তুমি সাঁঝের বেলায় এলে

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

গানের ঝর্ণা তলায় তুমি সাঁঝের বেলায় এলে।
দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে।।

যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে,
কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে।।

যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে।

যে সুর চাঁপার পেয়ালা ভ’রে দেয় আপনায় উজাড় ক’রে,
যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে।।

Transliteration in English

ganer jharna talay tumi sajher belay ele।
dao amare sonar-baran surer dhara dhele।।
je sur gopan guha hate   chute ase akul srote,
kannasagar-pane je jay buker pathar thele।।
je sur ushar bani baye akashe jay bhese,
rater kole jay go chale sonar hasi hese।
je sur chapar peyala bh’re   dey apnay ujar k’re,
jay chale jay choitrdiner madhur khela khele।।