গোঠের রাখাল বলে দে রে

দেখা হয়েছে: 172

Bangla Lyrics

গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন

(যথা) রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ।

কোথায় বৃন্দাবন।

(যথা) দিনে রাতে মিলন রাসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে

(যার) পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি-চন্দন।

(যথা) কৃষ্ণনামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়

(যার) তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায়।

আজো যাহার কদম ডালে বেণু বাজে সাঁঝ-সকালে

নিত্য লীলা করে যথা মদন-মোহন।।

Transliteration in English

gother rakhal bale de re, kothay brindaban
(jatha) rakhal raja gopal amar khele onukshan।
kothay brindaban।
(jatha) dine rate milan rase,  chad hase re chader pashe
(jar) pather dhulay chariye ache shrihri-chandan।
(jatha) krishnnamer dheu othe re sunil jamunay
(jar) tamal bane ajo kanur nupur shona jay।
ajo jahar kadam dale benu baje sajh-sakale
nitj lila kare jatha madan-mohan।।