গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

দেখা হয়েছে: 441

শিল্পী: শিরোনামহীনঅ্যালবাম: রবীন্দ্রনাথবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।
ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।

Transliteration in English

gramchara oi ranga matir path
amar man bhulay re।
ore kar pane man hat bariye lutiye jay dhulay re।।
o je amay gharer bahir kare,   paye-paye paye dhare
mari hay hay re।
o je kere amay niye jay re; jay re kon chulay re।
o je kon bake ki dhan dekhabe,   konkhane ki day thekabe–
kothay giye shesh mele je  bhebei na kulay re।।