ঘাসফুল
দেখা হয়েছে: 391
Bangla Lyrics
ইচ্ছেতো ছিল ঘাসফুল হব, হব প্রজাপতি লাল নীল
ইচ্ছেতো ছিল রংধনু হব, ভাসবো আকাশে অনাবিল
ইচ্ছেতো ছিল স্বপ্ন হয়ে, ছুঁয়ে যাব আঁখিপাত
ইচ্ছেতো ছিল বাসবো ভালো, তোমায় আমি দিন রাত
ইচ্ছেতো ছিল জোনাকি হব, জ্বলবো আঁধারে ঝিলমিল
ইচ্ছেতো ছিল রাতের উঠোনে হব তারাদের মিছিল
ইচ্ছেতো ছিল থাকবো আমি, তোমার বুকেরই খাঁচায়
ইচ্ছেতো ছিল বাঁচবো আমি, শুধু তোমারই আশায়
ইচ্ছেতো ছিল বুনোহাঁস হব, কাটবো সাঁতার নিশিরাত
ইচ্ছেতো ছিল পদ্মপাতায় দেখবো, সোনালি প্রভাত
ইচ্ছেতো ছিল ছবি হব, তোমার চোখেরই পাতায়
ইচ্ছেতো ছিল রাখবো তোমায়, প্রাণ থাকে যেথায়
Transliteration in English
ichcheto chil ghasphul hab, hab prajapti lal nil ichcheto chil rangdhnu hab, bhasbo akashe onabil ichcheto chil sbapn haye, chuye jab akhipat ichcheto chil basbo bhalo, tomay ami din rat ichcheto chil jonaki hab, jbalbo adhare jhilmil ichcheto chil rater uthone hab tarader michil ichcheto chil thakbo ami, tomar bukerai khachay ichcheto chil bachbo ami, shudhu tomarai ashay ichcheto chil bunohas hab, katbo satar nishirat ichcheto chil padmpatay dekhbo, sonali prabhat ichcheto chil chabi hab, tomar chokherai patay ichcheto chil rakhbo tomay, pran thake jethay