ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
দেখা হয়েছে: 2.7K
Bangla Lyrics
ময়লা টি-শার্ট
ছেঁড়া জুতো
কদিন আগে এই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়নে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়ো
তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তোমার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে মন
জড়োসড়ো
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘর
জানালা তোমার অভিমুখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো
—————-
Transliteration in English
mayla ti-shart chera juto kadin age ei chil manerai mato din badler tana-porne sakher ghuri natai suto ghuri tumi kar akashe uro tar akash ki amar cheye baro tomar nikat otit amar ek jug ager shit prithibi tomar onukule thake amar biprit tomar chott chaoa amar brishtite bhije jaoa tarapar eka ghare man jarosro tomar rodela shahar amar rangchta rang-er ghar janala tomar obhimukhe khola deyal narabar tomar ektu choa amar sbapnke khuje paoa tarapar ghumbhangga chokh jarosro —————-