ঘুমিয়ে পড় যদি
দেখা হয়েছে: 1.2K
Bangla Lyrics
ঘুমিয়ে পড় যদি আমায় ভেবে
স্বপ্নে ভাসো যদি আমায় দেখে
হৃদয় মাঝে যদি রাখো গো আমায়
ভোরের পাখি হয়ে গান শোনাব তোমায়
সবুজে ছাওয়া এই নির্জনতায়
একটু আরো ভালোবাসো না আমায়
সিক্ত তোমার ঐ অধরে আমায়
দাও না ছুঁয়ে ওগো প্রেমের ছোঁয়ায়
নিবির করে যদি রাখো গো আমায়
ভোরের পাখি হয়ে গান শোনাব তোমায়
দু’চোখ ঝরে যদি অশ্রুধারায়
দৃষ্টি হারায় যদি বিষাদ ছায়ায়
দুঃখ স্মৃতি ভুলে দূর অজানায়
সুখের মাঝে খুঁজে নিও গো আমায়
বুকেতে জড়িয়ে যদি রাখো গো আমায়
ভোরের পাখি হয়ে গান শোনাব তোমায়
Transliteration in English
ghumiye par jadi amay bhebe sbapne bhaso jadi amay dekhe hriday majhe jadi rakho go amay bhorer pakhi haye gan shonab tomay sabuje chaoa ei nirjantay ektu aro bhalobaso na amay sikt tomar oi odhre amay dao na chuye ogo premer choay nibir kare jadi rakho go amay bhorer pakhi haye gan shonab tomay du’chokh jhare jadi oshrudharay drishti haray jadi bishad chayay duhkh smriti bhule dur ojanay sukher majhe khuje nio go amay bukete jariye jadi rakho go amay bhorer pakhi haye gan shonab tomay