চড়াই উতরাই ওই যে পাহাড় | Charai Utrai Oi Je Pahar | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চড়াই উতরাই ওই যে পাহাড়
Charai Utrai Oi Je Pahar
শিল্পী-মান্না দে
চড়াই উতরাই ওই যে পাহাড়,
বরফে বরফে ঢাকা শুধু চারিধার।।
এগিয়ে চলার ডাক পাঠিয়ে
আশির্বাদের দুটি হাত বাড়িয়ে।
হিমালয় হয়ে তুমি আছ দাঁড়িয়ে
হে অমরনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
তাই মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
স্বর্গের দ্বারে তুমি পেতেছ আসন,
ত্রিনয়নে ত্রিভুবন কর যে শাসন।।
গঙ্গা যমুনা বয় তোমার জটায়
মর্ত্যের পথে চলে করুনা ধারায়
তৃষ্ণাতুর সকলে তুমি যে জীবন।।
বেঁচে আছি তোমারি দয়ায়
হে কেদারনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
তাই মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
তাই মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
দুর্গম জঙ্গল দুঃসহ ভয়,
মৃত্যুকে পায়ে দলে তবু যেতে হয়।।
কত রূপ ধরে তুমি আছ হিমালয়
আমাদের চোখে তুমি শুধু দেবালয়
দু’চোখ ভরে তাই দেখতে তোমায়।।
সব ভুলে পায় পায়
হে বদরিনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
চড়াই উতরাই ওই যে পাহাড়
বরফে বরফে ঢাকা শুধু চারিধার
এগিয়ে চলার ডাক পাঠিয়ে
আশির্বাদের দুটি হাত বাড়িয়ে।
হিমালয় হয়ে তুমি আছ দাঁড়িয়ে
হে অমরনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
Transliteration in English
charai utrai oi je pahar Charai Utrai Oi Je Pahar shilpi-manna de charai utrai oi je pahar, barphe barphe dhaka shudhu charidhar।। egiye chalar dak pathiye ashirbader duti hat bariye। himalay haye tumi ach dariye he omarnath pranam tomay pranam tomay tai man chute jay oi thikanay o charan chute jadi pai। man chute jay oi thikanay o charan chute jadi pai। sbarger dbare tumi petech asan, trinayne tribhuban kar je shasan।। gangga jamuna bay tomar jatay martjer pathe chale karuna dharay trishnatur sakle tumi je jiban।। beche achi tomari dayay he kedarnath pranam tomay pranam tomay tai man chute jay oi thikanay o charan chute jadi pai। tai man chute jay oi thikanay o charan chute jadi pai। durgam janggal duhsah bhay, mritjuke paye dale tabu jete hay।। kat rup dhare tumi ach himalay amader chokhe tumi shudhu debalay du’chokh bhare tai dekhte tomay।। sab bhule pay pay he badrinath pranam tomay pranam tomay man chute jay oi thikanay o charan chute jadi pai। charai utrai oi je pahar barphe barphe dhaka shudhu charidhar egiye chalar dak pathiye ashirbader duti hat bariye। himalay haye tumi ach dariye he omarnath pranam tomay pranam tomay man chute jay oi thikanay o charan chute jadi pai। man chute jay oi thikanay o charan chute jadi pai।