চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
দেখা হয়েছে: 756
Bangla Lyrics
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইসে গো আমার দুয়ারে।
তাহারে চিনিনা আমি সে আমারে চিনে।।
বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার।
তবু কেন সে আমার ঘরে আসেনা
সে আমারে চিনে কিন্তু আমি চিনিনা।।
সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়।
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়া।।
Transliteration in English
chadni pasre ke amare smaran kare ke aisa daraise go amar duyare। tahare chinina ami se amare chine।। bahire chander alo ghar ondhkar khuliya diyachi gharer sakal duyar। tabu ken se amar ghare asena se amare chine kintu ami chinina।। se amare thare thare isharay kay ei chader raite tomar haiche go samay। ghar chariya bahir hao dharo amar hat tomar janj anchi go aij chanderao daoa।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” গানটি কে গেয়েছেন?
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” গানটির শিল্পী: সেলিম চৌধুরী। সেলিম চৌধুরী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি চন্দ্রকথা অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার হুমায়ুন আহমেদ; সুরকার মাকসুদ জামিল মিন্টু।
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।