চাঁদ কহে, চামেলি গো, হে নিরূপমা

দেখা হয়েছে: 15

শিল্পী: উমা বসু হাসিঅ্যালবাম: ঝরানো পাতার পথেসুরকার: হিমাংশু দত্তগীতিকার: সুবোধ পুরকায়স্তবছর: 1938বিভাগ: আধুনিক

Bangla Lyrics

চাঁদ কহে, চামেলি গো, হে নিরূপমা,
ফিরালে গো যদি চলে যাই—-
যে কালিমা তুমি মোর করনি ক্ষমা
যাবার বেলায় বলে যাই।।

নীলিমার নিবিড় মমতা, মোর লাগি ছিল ধ্যানরতা
বিফল করিলু তারে নিঠুর ঘাতে
বহি আমি সে ব্যথা ছাড়াই।।

তোমার সুরভি মাখা কুঞ্জছায়ে পান্থ আমি যে এসেছিনু,
ভুলে যেয়ো যে রাগিণী ভাসানু বায়ে, ভুলে যেয়ো ভালো বেসেছিনু
পাতায় পাতায় বাজে মানা
‘যাও ফিরে হে পথিক না না’
অকারণে যদি প্রাণ সহসা কাঁদে
ফিরিয়া দেখিবে সে তো নাই।।

Transliteration in English

chad kahe, chameli go, he nirupma,
phirale go jadi chale jai—-
je kalima tumi mor karni kshama
jabar belay bale jai।।
nilimar nibir mamta, mor lagi chil dhjanarta
biphal karilu tare nithur ghate
bahi ami se bjatha charai।।
tomar surbhi makha kunjchaye panth ami je esechinu,
bhule jeyo je ragini bhasanu baye, bhule jeyo bhalo besechinu
patay patay baje mana
‘jao phire he pathik na na’
okarne jadi pran sahsa kade
phiriya dekhibe se to nai।।