চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি | Chand Hote Hoy Chander Srishti | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি

Chand Hote Hoy Chander Srishti

চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি 

চাঁদেতে চাঁদময়।

সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলে

আমি শুনতে পাই।।

জল হতে হয় মাটির সৃষ্টি,

জ্বাল দিলে জল হয় গো মাটি,

ভেবে দেখ এই কথাটি,

ঝিয়ের পেটে মা জন্মায়।।

এক মেয়ের নাম কলাবতী,

নয় মাসে হয় গর্ভবতী,

এগারো মাসে সন্তান তিনটি,

মেঝোটা তার ফকির হয়।।

ডিমের ভিতর থাকে  ছানা, 

ডাকলে পরে কথা কয় না, 

সেথায় সাঁইয়ের আওনা যাওনা,

দিবারাত্রি আহার যোগায়।।

মাকে ছুঁলে পুত্রের মরণ,

জীবগনে তাই করে ধারণ,

লালন বলে এসব এমন, 

হাটে হাড়ি ভাঙ্গবার নয়।।

Transliteration in English

chad hate hay chader srishti

Chand Hote Hoy Chander Srishti

chad hate hay chader srishti 

chadete chadamay।

srishtitattb dbaparlile

ami shunte pai।।

jal hate hay matir srishti,

jbal dile jal hay go mati,

bhebe dekh ei kathati,

jhiyer pete ma janmay।।

ek meyer nam kalabti,

nay mase hay garbhabti,

egaro mase santan tinti,

mejhota tar phakir hay।।

dimer bhitar thake  chana, 

dakle pare katha kay na, 

sethay saiyer aona jaona,

dibaratri ahar jogay।।

make chule putrer maran,

jibagne tai kare dharan,

lalan bale esab eman, 

hate hari bhanggbar nay।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি | Chand Hote Hoy Chander Srishti | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।