চাওয়া পাওয়া ভোগ লালসায় | Chaua Paua Bhog Lalosay | Kari Amir Uddin Ahmed

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চাওয়া পাওয়া ভোগ লালসায়
Chaua Paua Bhog Lalosay
আমিরী সঙ্গীত
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
চাওয়া পাওয়া ভোগ লালসায়
গণার দিন ফুরাইয়া যায়’ হায়রে হায়,
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
কি পেয়েছো মিছামিছি’ দেশ বিদেশ ঘুরে,
তুমি খুঁজেছো কারে, কও আমারে ।
প্রানের মানুষ তোমার ঘরে
তোমার গান শুনিতে চায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
ইচ্ছা মর্জি কথায় কাজে’ যখন যেভাবে,
তোমার মতের মিল্ ভবে, নাই যবে ।
প্রেমিক মন কেবা কবে,
আপন ছেড়ে থাকতে চায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
কূ’চিন্তা’ কূ’ইচ্ছা লোভে’ অপবিত্র দ্বিল্
সেই ঘরে থাকে আজাজিল, বেদলিল্ ।
বিয়োগ নাই যার যোগেতে মিল্
সঞ্চয় করে দেশে যায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
মন তোমার এই ইতরপানা’ দেখে হই অবাক্
ও তোর সামনে বিপাক্ ‘কথা রাখ্ ।
আমীর উদ্দিন কাণ্ডারী ডাক্
পাঞ্জাতনের উছিল্লায়’ হায়রে হায় ॥
অশান্তি মন শান্তি পাবে, আয় ঘরে আয় ।
চাওয়া পাওয়া ভোগ লালসায় | Chaua Paua Bhog Lalosay | Kari Amir Uddin Ahmed

Transliteration in English

chaoa paoa bhog lalsay
Chaua Paua Bhog Lalosay
amiri sanggit
katha o sur :- Kari Amir Uddin Ahmed

chaoa paoa bhog lalsay
ganar din phuraiya jay’ hayre hay,
oshanti man shanti pabe, ay ghare ay ।

ki peyecho michamichi’ desh bidesh ghure,
tumi khujecho kare, kao amare ।
praner manush tomar ghare
tomar gan shunite chay’ hayre hay ॥
oshanti man shanti pabe, ay ghare ay ।

ichcha marji kathay kaje’ jakhan jebhabe,
tomar mater mil bhabe, nai jabe ।
premik man keba kabe,
apan chere thakte chay’ hayre hay ॥
oshanti man shanti pabe, ay ghare ay ।

ku’chinta’ ku’ichcha lobhe’ opbitr dbil
sei ghare thake ajajil, bedlil ।
biyog nai jar jogete mil
sanchay kare deshe jay’ hayre hay ॥
oshanti man shanti pabe, ay ghare ay ।

man tomar ei itarpana’ dekhe hai obak
o tor samne bipak ‘katha rakh ।
amir uddin kandari dak
panjatner uchillay’ hayre hay ॥
oshanti man shanti pabe, ay ghare ay ।