চাণক্যে পণ্ডিতের বাণী অনুসারে জীবন সাজান
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চাণক্যের কিছু শ্লোক নিচে উল্লেখ করা হল-
১. অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না।
২. অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়। উত্তমেরা শুধু মান চায়। মানই মহতের ধন।
৩. অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না, হাতা যেমন রন্ধন-রস জানে না।
৪. অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না, মলয়-পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না।
৫. অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়, যাচ্ঞায় সম্মান-নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধিনাশ হয়।
৬. অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় বা মজলিশে কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য।
৭. অহংকারের মত শত্রু নেই।
৮. আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তু প্রচ্ছন্নপ্রকৃতি-কর্মীর গতিবিধি জানা সম্ভব নয়।
৯. আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়।
১০. আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হল সম্পদের পথ, যার যেটি ঈপ্সিত সে সেই পথেই যায়।
১১. আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভাল কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত।
১২. ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়।
১৩. উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য।
১৪. উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সে-ই প্রকৃত বন্ধু।
১৫. ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে।
১৬. একটি দোষ বহু গুণকেও গ্রাস করে।
১৭. একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়।
১৮. একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।
১৯. একশত মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভাল। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না।
২০. কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর।
২১. খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়।
২২. গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়।
২৩. গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না। নীচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাঁকে সম্মান করেন।
২৪. গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই, যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।
২৫. গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভাল, কারণ তার কাছে বন আর গৃহে কোনও তফাৎ নেই।
২৬. চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদ্বংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না।
২৭. তিনটি বিষয়ে সন্তোষ বিধেয়: নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ, আর দান এই তিন বিষয়ে যেন কোনও সন্তোষ না থাকে।
২৮. দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ- সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল।
২৯. দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে। অহোরাত্র পুণ্য করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে।
৩০.দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল।
৩১.দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ ভৃত্য এবং সসর্প-গৃহে বাস মৃত্যুর দ্বার, এ-বিষয়ে সংশয় নেই।
৩২. ধর্মের চেয়ে ব্যবহারই বড়।
৩৩. নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না, নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না।
৩৪. পরস্ত্রীকে যে মায়ের মত দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মত মনে করে, সে-ই যথার্থ জ্ঞানী।
৩৫. পাপীরা বিক্ষোভের ভয় করে না।
৩৬. পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।
৩৭. পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান।
৩৮. পুত্রকে যাঁরা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না।
৩৯. বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একইরকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়।
৪০. বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।
৪১. বিদ্যাবত্তা ও রাজপদ এ-দুটি কখনও সমান হয় না। রাজা কেবল নিজদেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত।
৪২. বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ, কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ্য-অঙ্গও গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না।
৪৩. বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে, মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয়?
৪৪. বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।
৪৫. বিনয়ই সকলের ভূষণ।
৪৬. বিষ থেকেও অমৃত আহরণ করা চলে, মলাদি থেকেও স্বর্ণ আহরণ করা যায়, নীচজাতি থেকেও বিদ্যা আহরণ করা যায়, নীচকুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায়।
৪৭. ভোগবাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়।
৪৮. মিত ভোজনেই স্বাস্থ্যলাভ হয়।
৪৯. যশবানের বিনাশ নেই।
৫০. যাঁরা রূপযৌবনসম্পন্ন এবং উচ্চকুলজাত হয়েও বিদ্যাহীন, তাঁরা সুবাসহীন পলাশ ফুলের মত বেমানান।
৫১. যে অলস, অলব্ধ-লাভ তার হয় না।
৫২. যে গাভি দুধ দেয় না, গর্ভ ধারণও করে না, সে গাভি দিয়ে কী হবে! যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কী হবে!
৫৩. রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ।
৫৪. শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর। সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল-মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি।
৫৫. সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই নাই।
৫৬. সত্যবাক্য দুর্লভ, হিতকারী-পুত্র দুর্লভ, সমমনস্কা-পত্নী দুর্লভ, প্রিয়স্বজনও তেমনি দুর্লভ।
৫৭. সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ওষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে?
৫৮. সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভাল, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা, কথা বললেই মূর্খতা প্রকাশ পায়।
৫৯. হাতি থেকে একহাজার হাত দূরে, ঘোড়া থেকে একশ হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে দশহাত দূরে থাকবে। অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে।
Transliteration in English
chankjer kichu shlok niche ullekh kara hal- 1. oti parichye dosh ar dhaka thake na। 2. odhmera dhan chay, madhjmera dhan o man chay। uttmera shudhu man chay। manai mahter dhan। 3. oneke charti bed ebang dharmshastr odhjayan karleo atmake jane na, hata jeman randhan-ras jane na। 4. ontahsar shunjder updesh diye kichu phal hay na, malay-parbter sangsrge bash chandne parinat hay na। 5. obhelay karmnash hay, jathechch bhojne kulnash hay, jachnay samman-nash hay, daridrje buddhinash hay। 6. obhjashin bidja, ojirne bhojan, daridrer sabhay ba majlishe kalkshep ebang briddher taruni bharja bishtulj। 7. ohangkarer mat shatru nei। 8. akashe urant pakhir gatio jana jay, kintu prachchannaprkriti-karmir gatibidhi jana sambhab nay। 9. adar deoar onek dosh, shasan karar onek gun, tai putr o shishjke shasan karai darkar, adar deoa nay। 10. apder nishchit path hal indriygulir osangjam, tader jay kara hal sampder path, jar jeti ipsit se sei pathei jay। 11. arale kajer bighn ghatay, kintu samne bhal katha bale, jar upre madhu kintu ontre bish, take paritjag kara uchit। 12. indriyer je odhin tar chaturangg sena thakleo se binasht hay। 13. upayagy manusher kache duhsadhj kajao sahajsadhj। 14. utasbe, bipde, durbhikshe, shatrur sangge sanggramkale, rajdbare ebang shmashane je sangge thake, se-i prakrit bandhu। 15. rin, ogni o bjadhir shesh rakhte nei, karan tara abar bere jete pare। 16. ekti dosh bahu gunkeo gras kare। 17. ekti kubriksher kotrer agun theke jeman samast ban bhasmibhut hay, temni ekti kuputrer dbarao bangsh dagdh hay। 18. ektimatr pushpit sugandh brikshe jeman samast ban subasit hay, temni ekti suputrer dbara samast kul dhanj hay। 19. ekashat murkh putrer cheye ekti guni putr barang bhal। ekti chandrai ondhkar dur kare, sakal tara mileo ta pare na। 20. karkash katha ognidaher cheyeo bhayangkar। 21. kheye jar hajam hay, bjadhi tar dure ray। 22. gunbanke ashray dile nirgunao guni hay। 23. gunhin manush jadi uchch bangsheo janmay tate kichu ase jay na। nichkule janmeo jadi keu shastragy hay, tabe debtarao take samman karen। 24. guru shishjke jadi ekti oksharao shiksha den, tabe prithibite eman konao jinis nei, ja diye sei shishj gurur rin shodh karte pare। 25. grihe jar ma nei, stri jar durmukh tar bane jaoai bhal, karan tar kache ban ar grihe konao taphat nei। 26. chandan taruke chedan karleo se sugandh tjag kare na, jantre ikshu nipisht haleo madhurta tjag kare na, je sadbangshjat obstha biparjyeo se charitrgun tjag kare na। 27. tinti bishye santosh bidhey: nijer patnite, bhojne ebang dhane। kintu odhjayan, jap, ar dan ei tin bishye jen konao santosh na thake। 28. daridrj, rog, duhkh, bandhan ebang bipad- sab kichui manusher nijerai opradhrup briksher phal। 29. durjner sangsarg tjag kare sajjner sangg karbe। ohoratr punj karbe, sarbda nashbartar katha mane rakhbe। 30.durbler bal raja, shishur bal kanna, murkher bal nirabta, chorer mithjai bal। 31.dushta stri, prabanchak bandhu, durmukh bhritj ebang sasarp-grihe bas mritjur dbar, e-bishye sangshay nei। 32. dharmer cheye bjabharai bar। 33. nanabhabe shiksha peleo durjan sadhu hay na, nimgach jeman amul jalsikt kare kingba dudhe bhijiye rakhleo kakhanao madhur hay na। 34. parstrike je mayer mat dekhe, onjer jiniske je muljhin mane kare ebang sakal jibke je nijer mat mane kare, se-i jatharth gyani। 35. papira bikshobher bhay kare na। 36. pach bachar bayas obdhi putrder lalan karbe, dash bachar obdhi tader chalna karbe, shol bachre parle tader sangge bandhur mat acharan karbe। 37. putr jadi hay gunban, pitamatar kache ta sbarg saman। 38. putrke jara paran na, sei pitamata tar shatru। hasder madhje bak jeman shobha pay na, sabhar madhje sei murkhao temni shobha pay na। 39. baiye thaka bidja, parer hate thaka dhan ekairakam। prayojankale ta bidjai nay, dhanai nay। 40. bidban sakal guner adhar, ogy sakal dosher akar। tai hajar murkher cheye ekajan bidban onek kamj। 41. bidjabtta o rajapad e-duti kakhanao saman hay na। raja kebal nijdeshei samadrit, bidban sarbatr samadrit। 42. bidja bjatit jiban bjarth, kukurer lej jeman bjarth, ta diye se guhj-onggao gopan karte pare na, mashao tarate pare na। 43. bidjabhushit haleo durjanke tjag karbe, manibhushit haleo sap ki bhayangkar nay? 44. bidjar cheye bandhu nai, bjadhir cheye shatru nai। santaner cheye snehpatr nai, doiber cheye shreshth bal nai। 45. binayai sakler bhushan। 46. bish thekeo omrit aharan kara chale, maladi thekeo sbarn aharan kara jay, nichjati thekeo bidja aharan kara jay, nichkul thekeo striratn grahan kara jay। 47. bhogbasnay buddhi achchann hay। 48. mit bhojnei sbasthjlabh hay। 49. jashbaner binash nei। 50. jara rupjoubanasampann ebang uchchkuljat hayeo bidjahin, tara subashin palash phuler mat bemanan। 51. je olas, olabdh-labh tar hay na। 52. je gabhi dudh dey na, garbh dharanao kare na, se gabhi diye ki habe! je bidban o bhaktiman nay, se putr diye ki habe! 53. rater bhushan chad, narir bhushan pati, prithibir bhushan raja, kintu bidja sabar bhushan। 54. shastr onant, bidjao prachur। samay olp othach bighn onek। tai ja sarbhut tarai charcha kara uchit। has jeman jal-mishrit dudh theke shudhu dudhtukui tule ney, temni। 55. satjnishth loker oprapj kichui nai। 56. satjbakj durlabh, hitkari-putr durlabh, samamanska-patni durlabh, priyasbajanao temni durlabh। 57. sap nishthur khalao nishthur, kintu saper cheye khal beshi nishthur। sapke mantr ba oshdhi diye bash kara jay, kintu khalke ke bash karte pare? 58. subeshbhushit murkhke dur thekei dekhte bhal, jatakshan se katha na bale tatakshanai tar shobha, katha ballei murkhta prakash pay। 59. hati theke ekhajar hat dure, ghora theke ekash hat dure, shringgdhari prani theke dashhat dure thakbe। onurup durjner kach thekeo jathasambhab dure thakbe। Transliteration in English chankjer kichu shlok niche ullekh kara hal- 1. oti parichye dosh ar dhaka thake na। 2. odhmera dhan chay, madhjmera dhan o man chay। uttmera shudhu man chay। manai mahter dhan। 3. oneke charti bed ebang dharmshastr odhjayan karleo atmake jane na, hata jeman randhan-ras jane na। 4. ontahsar shunjder updesh diye kichu phal hay na, malay-parbter sangsrge bash chandne parinat hay na। 5. obhelay karmnash hay, jathechch bhojne kulnash hay, jachnay samman-nash hay, daridrje buddhinash hay। 6. obhjashin bidja, ojirne bhojan, daridrer sabhay ba majlishe kalkshep ebang briddher taruni bharja bishtulj। 7. ohangkarer mat shatru nei। 8. akashe urant pakhir gatio jana jay, kintu prachchannaprkriti-karmir gatibidhi jana sambhab nay। 9. adar deoar onek dosh, shasan karar onek gun, tai putr o shishjke shasan karai darkar, adar deoa nay। 10. apder nishchit path hal indriygulir osangjam, tader jay kara hal sampder path, jar jeti ipsit se sei pathei jay। 11. arale kajer bighn ghatay, kintu samne bhal katha bale, jar upre madhu kintu ontre bish, take paritjag kara uchit। 12. indriyer je odhin tar chaturangg sena thakleo se binasht hay। 13. upayagy manusher kache duhsadhj kajao sahajsadhj। 14. utsbe, bipde, durbhikshe, shatrur sangge sanggramkale, rajdbare ebang shmashane je sangge thake, se-i prakrit bandhu। 15. rin, ogni o bjadhir shesh rakhte nei, karan tara abar bere jete pare। 16. ekti dosh bahu gunkeo gras kare। 17. ekti kubriksher kotrer agun theke jeman samast ban bhasmibhut hay, temni ekti kuputrer dbarao bangsh dagdh hay। 18. ektimatr pushpit sugandh brikshe jeman samast ban subasit hay, temni ekti suputrer dbara samast kul dhanj hay। 19. ekashat murkh putrer cheye ekti guni putr barang bhal। ekti chandrai ondhkar dur kare, sakal tara mileo ta pare na। 20. karkash katha ognidaher cheyeo bhayangkar। 21. kheye jar hajam hay, bjadhi tar dure ray। 22. gunbanke ashray dile nirgunao guni hay। 23. gunhin manush jadi uchch bangsheo janmay tate kichu ase jay na। nichkule janmeo jadi keu shastragy hay, tabe debtarao take samman karen। 24. guru shishjke jadi ekti oksharao shiksha den, tabe prithibite eman konao jinis nei, ja diye sei shishj gurur rin shodh karte pare। 25. grihe jar ma nei, stri jar durmukh tar bane jaoai bhal, karan tar kache ban ar grihe konao taphat nei। 26. chandan taruke chedan karleo se sugandh tjag kare na, jantre ikshu nipisht haleo madhurta tjag kare na, je sadbangshjat obstha biparjyeo se charitrgun tjag kare na। 27. tinti bishye santosh bidhey: nijer patnite, bhojne ebang dhane। kintu odhjayan, jap, ar dan ei tin bishye jen konao santosh na thake। 28. daridrj, rog, duhkh, bandhan ebang bipad- sab kichui manusher nijerai opradhrup briksher phal। 29. durjner sangsarg tjag kare sajjner sangg karbe। ohoratr punj karbe, sarbda nashbartar katha mane rakhbe। 30.durbler bal raja, shishur bal kanna, murkher bal nirabta, chorer mithjai bal। 31.dushta stri, prabanchak bandhu, durmukh bhritj ebang sasarp-grihe bas mritjur dbar, e-bishye sangshay nei। 32. dharmer cheye bjabharai bar। 33. nanabhabe shiksha peleo durjan sadhu hay na, nimgach jeman amul jalsikt kare kingba dudhe bhijiye rakhleo kakhanao madhur hay na। 34. parstrike je mayer mat dekhe, onjer jiniske je muljhin mane kare ebang sakal jibke je nijer mat mane kare, se-i jatharth gyani। 35. papira bikshobher bhay kare na। 36. pach bachar bayas obdhi putrder lalan karbe, dash bachar obdhi tader chalna karbe, shol bachre parle tader sangge bandhur mat acharan karbe। 37. putr jadi hay gunban, pitamatar kache ta sbarg saman। 38. putrke jara paran na, sei pitamata tar shatru। hasder madhje bak jeman shobha pay na, sabhar madhje sei murkhao temni shobha pay na। 39. baiye thaka bidja, parer hate thaka dhan ekairakam। prayojankale ta bidjai nay, dhanai nay। 40. bidban sakal guner adhar, ogy sakal dosher akar। tai hajar murkher cheye ekajan bidban onek kamj। 41. bidjabtta o rajapad e-duti kakhanao saman hay na। raja kebal nijdeshei samadrit, bidban sarbatr samadrit। 42. bidja bjatit jiban bjarth, kukurer lej jeman bjarth, ta diye se guhj-onggao gopan karte pare na, mashao tarate pare na। 43. bidjabhushit haleo durjanke tjag karbe, manibhushit haleo sap ki bhayangkar nay? 44. bidjar cheye bandhu nai, bjadhir cheye shatru nai। santaner cheye snehpatr nai, doiber cheye shreshth bal nai। 45. binayai sakler bhushan। 46. bish thekeo omrit aharan kara chale, maladi thekeo sbarn aharan kara jay, nichjati thekeo bidja aharan kara jay, nichkul thekeo striratn grahan kara jay। 47. bhogbasnay buddhi achchann hay। 48. mit bhojnei sbasthjlabh hay। 49. jashbaner binash nei। 50. jara rupjoubanasampann ebang uchchkuljat hayeo bidjahin, tara subashin palash phuler mat bemanan। 51. je olas, olabdh-labh tar hay na। 52. je gabhi dudh dey na, garbh dharanao kare na, se gabhi diye ki habe! je bidban o bhaktiman nay, se putr diye ki habe! 53. rater bhushan chad, narir bhushan pati, prithibir bhushan raja, kintu bidja sabar bhushan। 54. shastr onant, bidjao prachur। samay olp othach bighn onek। tai ja sarbhut tarai charcha kara uchit। has jeman jal-mishrit dudh theke shudhu dudhtukui tule ney, temni। 55. satjnishth loker oprapj kichui nai। 56. satjbakj durlabh, hitkari-putr durlabh, samamanska-patni durlabh, priyasbajanao temni durlabh। 57. sap nishthur khalao nishthur, kintu saper cheye khal beshi nishthur। sapke mantr ba oshdhi diye bash kara jay, kintu khalke ke bash karte pare? 58. subeshbhushit murkhke dur thekei dekhte bhal, jatakshan se katha na bale tatakshanai tar shobha, katha ballei murkhta prakash pay। 59. hati theke ekhajar hat dure, ghora theke ekash hat dure, shringgdhari prani theke dashhat dure thakbe। onurup durjner kach thekeo jathasambhab dure thakbe।