চিনলি নারে চিনলি না
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
চিনলি নারে চিনলি না আমি কি ধন চিনলি না
সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন পাইবি না
আয় বুড়া আয় বুড়ি আয় ছুরা আয় ছুরি আয়রে দেখে যা
এই নাকের ডগায় বাঁশের লাঠির নাচন দেখে যা
[আরে এ যে সে নাচ, নাকের ডগায় বাঁশের লাঠি]
রঙ জানি ঢং জানি জান বাজি ধরি আমি হার মানি না
সব কাজেরই কাজি আমি ফাকি জানি না
খেটে খাওয়া মানুষ আমি বসে থাকা কাজ না
মহাজনে মাল গুনে বোকা জনে জাল টানে
আমি বাবাজি, (আরে) আমি বাবাজি
ওয়াজ খিজিরের শিষ্য হয়েছি
[আরে এ যে সে শিষ্য, হাহা! ওয়াজ খিজিরের শিষ্য]
ছু মন্তর ফু মন্তর, ফু মন্তর ছু মন্তর যাদুর বাঁশির ফু
আরে ডাঙ্গায় উঠে হাঙ্গর তিমি খেলবে হাডু ডু ডু ডু
(হই) মাছের রাজা মাছের রানী দেয়রে আমায় খাজনা।।
Transliteration in English
chinli nare chinli na ami ki dhan chinli na sat dariyay jal pheliya eman ratan paibi na ay bura ay buri ay chura ay churi ayre dekhe ja ei naker dagay basher lathir nachan dekhe ja [are e je se nach, naker dagay basher lathi] rang jani dhang jani jan baji dhari ami har mani na sab kajerai kaji ami phaki jani na khete khaoa manush ami base thaka kaj na mahajne mal gune boka jane jal tane ami babaji, (are) ami babaji oaj khijirer shishj hayechi [are e je se shishj, haha! oaj khijirer shishj] chu mantar phu mantar, phu mantar chu mantar jadur bashir phu are danggay uthe hanggar timi khelbe hadu du du du (hai) macher raja macher rani deyre amay khajna।।