ছায়ামেঘ
দেখা হয়েছে: 135
Bangla Lyrics
তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।
সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।
খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমর ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।
Transliteration in English
tomay bhalobasi tai chayamegh ami habo jakhan roddure tumi hato। thak chokhbhangga hasi tai nune bhara bjatha jaltuku tumi amar du’chokhe bato। sara dinman jekhanei tumi thik sekhanei thakbo jattuku bhalbasa sambhab tattuku bhalbasbo sbapneo om om habo habo tomar reshmi chadar jakhan ghumer rajje hato। khola haoa haye jabo baye baye tomar pashe bhasbo buk bhare tumi nihshbas nio tomar bhetre hasbo sbapnik prithibi theke ene debo rang suto tumi sbapn charka kato।