ছেঁড়া স্বপ্ন
দেখা হয়েছে: 180
Bangla Lyrics
পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ
নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ
পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি
পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ ।।
চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।
Transliteration in English
parbe amay ene dite ektukro chader mati kingba himalyer churar ektukhani baraph nil akasher bhese jaoa ektukro sada megh kingba adhar rate tarar lekha ekti haraph parbe dite nikash kalo ondhkare surjalok kingba dite natun ekti amar sonar bangladesh marubhumir majhe kon bishal ek nil sagar kingba balbe kothay oi dur akasher shesh chaoa gulo amar aj odbhut elomelo bastabtar nei je choa, okejo ek jhapsa bodh tabuo amar sheola dhara pray chera ei manta te karche keu abal tabol, onj rakam onurodh parbe dite segobhiyar mishti oi hat duto kingba satjjiter lekha natun kon ek galp parbe dite pikasor hate lekha simphni kingba mojarter aka kon chabir rangtuli parbe dekhate amay bjarthtar bjarth mukh nihsb kon manusher sheshjatray hasimukh chaoa gulo amar aj odbhut elomelo bastabtar nei je choa okejo ek jhapsa bodh tabuo amar sheola dhara pray chera ei manta te karche keu abal tabol onj rakam onurodh ।। chaib shudhu duto jinish jadi tumi par dite chupisare rekhe jeo jakhan ami ghumiye parbe amay phiriye dite rupak namer gantare ar amar ganer gala, ja geche kal hariye।