ছেঁড়া স্বপ্ন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ
নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আঁধার রাতে তারার লেখা একটি হরফ

পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরুভূমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া, অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবোল তাবোল, অন্য রকম অনুরোধ

পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনি
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রং তুলি
পারবে দেখাতে আমায় ব্যর্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবোল তাবোল অন্য রকম অনুরোধ ।।

চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রূপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

——————————————–—–
কথাঃ সুমন। ব্যান্ডঃ অর্থহীন। এলবামঃ অসমাপ্ত ১

Transliteration in English

parbe amay ene dite ektukro chader mati

kingba himalyer churar ektukhani baraph

nil akasher bhese jaoa ektukro sada megh

kingba adhar rate tarar lekha ekti haraph

parbe dite nikash kalo ondhkare surjalok

kingba dite natun ekti amar sonar bangladesh

marubhumir majhe kon bishal ek nil sagar

kingba balbe kothay oi dur akasher shesh

chaoa gulo amar aj odbhut elomelo

bastabtar nei je choa, okejo ek jhapsa bodh

tabuo amar sheola dhara pray chera ei manta te

karche keu abol tabol, onj rakam onurodh

parbe dite segobhiyar mishti oi hat duto

kingba satjjiter lekha natun kon ek galp

parbe dite pikasor hate lekha simphni

kingba mojarter aka kon chabir rang tuli

parbe dekhate amay bjarthtar bjarth mukh

nihsb kon manusher sheshjatray hasimukh

chaoa gulo amar aj odbhut elomelo

bastabtar nei je choa okejo ek jhapsa bodh

tabuo amar sheola dhara pray chera ei manta te

karche keu abol tabol onj rakam onurodh ।।

chaib shudhu duto jinish jadi tumi par dite

chupisare rekhe jeo jakhan ami ghumiye

parbe amay phiriye dite rupak namer gantare

ar amar ganer gala, ja geche kal hariye।

——————————————–—–

kathah suman। bjandah orthhin। elbamah osmapt 1

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe0e5cb11', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related