জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে
দেখা হয়েছে: 46
Bangla Lyrics
জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে।
বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে।
নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি।
রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে,
আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।
Transliteration in English
jagat jure udar sure anandgan baje, se gan kabe gabhir rabe bajibe hiya-majhe। batas jal akash alo sabare kabe basib bhalo, hridayasbha juriya tara basibe nana saje। nayanduti melile kabe paran habe khushi, je path diya chaliya jab sabare jab tushi। rayech tumi, e katha kabe jiban-majhe sahaj habe, apni kabe tomari nam dhbanibe sab kaje। Transliteration in English jagat jure udar sure anandgan baje, se gan kabe gabhir rabe bajibe hiya-majhe। batas jal akash alo sabare kabe basib bhalo, hridayasbha juriya tara basibe nana saje। nayanduti melile kabe paran habe khushi, je path diya chaliya jab sabare jab tushi। rayech tumi, e katha kabe jiban-majhe sahaj habe, apni kabe tomari nam dhbanibe sab kaje।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে” গানটি কে গেয়েছেন?
“জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে” গানটির শিল্পী: রমা মণ্ডল। রমা মণ্ডল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
“জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।