Jani Na Aaj Je Apon | আশা ভোঁসলে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
জানিনা আজ যে আপন
Jani Na Aaj Je Apon
ছবি-অমানুষ
গীতিকার-গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার-শ্যামল মিত্র
শিল্পী-আশা ভোঁসলে
জানিনা আজ যে আপন
কাল সে কেন পর হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল
সেই তো আবার ঝড় হয়ে যায়
জানিনা আজ যে আপন।
ছিল যে আমার পাশে
তার কথা মনে আসে
চাই আমি ভুলতে যারে
মন কি তাকে ভুলতে পারে ?
জানিনা প্রেম যে এমন
তা সে যে সে ঝড় হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল
সেই তো আবার ঝড় হয়ে যায়
জানিনা আজ যে আপন।
স্মৃতিরই সেতু বেধে
যায় দিন শুধুই কেঁদে
কে যেন ডাকে পিছু
ফিরে দেখি নেই তো কিছু
হৃদয়ের সবুজ যেন
চোরাবালির চর হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল
সেই তো আবার ঝড় হয়ে যায়
জানিনা আজ যে আপন।
Transliteration in English
janina aj je apan Jani Na Aaj Je Apon chabi-omanush gitikar-gouriprasann majumdar surkar-shjamal mitr shilpi-asha bhosle janina aj je apan kal se ken par haye jay je batas photal phul sei to abar jhar haye jay janina aj je apan। chil je amar pashe tar katha mane ase chai ami bhulte jare man ki take bhulte pare ? janina prem je eman ta se je se jhar haye jay je batas photal phul sei to abar jhar haye jay janina aj je apan। smritirai setu bedhe jay din shudhui kede ke jen dake pichu phire dekhi nei to kichu hridyer sabuj jen chorabalir char haye jay je batas photal phul sei to abar jhar haye jay janina aj je apan।
