Jibon Jokhon Shukaye Jay Koruna Dharay Eso | রবীন্দ্রনাথ ঠাকুর

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

শিরোনামঃজীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
Jibon Jokhon Shukaye Jay Koruna Dharay Eso
শিল্পীঃ সুচিত্রা মিত্র
সুরকারঃ ভীমরাও শাস্ত্রী ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায় গীতসুধারসে এসো,
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।।
কর্ম যখন প্রবল আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
হৃদয়প্রান্তে হে জীবনাথ শান্তচরণে এসো
জীবন যখন শুকায়ে যায় করুনাধারায় এসো।।
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ
রাজ সমারোসে এসো,
বাসনা যখন বিপুল দুলায়
অন্ধ করিয়া অবোধে ভূলায়
ওহে পবিত্র ওহে অনিদ্র
রুদ্র আলোকে এসো,
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।।

Transliteration in English

shironamahjiban jakhan shukaye jay karunadharay eso
Jibon Jokhon Shukaye Jay Koruna Dharay Eso
shilpih suchitra mitr
surkarah bhimrao shastri o surendrnath bandjopadhjay
gitikarah rabindrnath thakur

jiban jakhan shukaye jay karunadharay eso
sakal madhuri lukaye jay gitsudharse eso,
jiban jakhan shukaye jay karunadharay eso।।

karm jakhan prabal akar
garji uthiya dhake chari dhar,
hridayprante he jibnath shantacharne eso
jiban jakhan shukaye jay karunadharay eso।।

apnare jabe kariya kripan
kone pare thake dinhin man,
duyar khuliya he udar  nath
raj samarose eso,
basna jakhan bipul dulay
ondh kariya obodhe bhulay
ohe pabitr ohe onidr
rudr aloke eso,
jiban jakhan shukaye jay karunadharay eso।।