ট্রেন
দেখা হয়েছে: 994
Bangla Lyrics
ঝিক ঝিক ঝক্কর ট্রেনটা
চলছিল চলছিল রাত্রে
আলো ছিল, ছিল কি মনে নেই
চোখে ছিল ফ্রয়েডের চিত্র ।।
চুপচাপ ভাঙচুর গল্পে
ট্রেন যায় ট্রেন যায় শেষ নেই
রাত্রির কালো গায়ে দোলনায়
বসে ছিল মেয়েটা তিরিশের
আঠারোর মনে এলো প্রশ্ন
উত্তর দেয় নাই সৃষ্টি
তার চোখে কোন ভাষা ছিলনা
ট্রেনে এলো পার্থের পক্ষ
পার হল মেঘনার ব্রিজটা
তারপর তারপর নদীটায়
হয়ে গেল স্বপ্নের সত্য
রাত্রির কালো কালো সূর্যে
ট্রেন এর পাশাপাশি বহুকাল
তাঁরাদের আলো কেউ জ্বালেনি
শ্রাবণের রাত ছিল সেইদিন
বৃষ্টির কান্না ভাঙ্গা কাঁচ
জোনাকিরা একটানা জ্বলছেই
বেহালার শিল্পীত কারুকাজ
মুনালিসা বসে ছিল সামনেই
লিওনার্দো হবো ভাবিনি
পার হল মেঘনার ব্রিজটা
তারপর তারপর নদীটাই
হয়ে গেল স্বপ্নের সত্য
রাত্রির কালো কালো সূর্যে
ফ্রয়েডের গল্পে ভেসে গেল মেঘনা
ডুবে গেল মেঘনায় ট্রেনটা
ঝিকঝিক ঐ কালো রাত্রে
ইতিহাস জ্বেলেছিল নির্জন কক্ষ ।
Transliteration in English
jhik jhik jhakkar trenta chalchil chalchil ratre alo chil, chil ki mane nei chokhe chil phrayeder chitr ।। chupchap bhangchur galpe tren jay tren jay shesh nei ratrir kalo gaye dolnay base chil meyeta tirisher atharor mane elo prashn uttar dey nai srishti tar chokhe kon bhasha chilna trene elo parther paksh par hal meghnar brijta tarapar tarapar naditay haye gel sbapner satj ratrir kalo kalo surje tren er pashapashi bahukal tarader alo keu jbaleni shrabner rat chil seidin brishtir kanna bhangga kach jonakira ektana jbalchei behalar shilpit karukaj munalisa base chil samnei lionardo habo bhabini par hal meghnar brijta tarapar tarapar naditai haye gel sbapner satj ratrir kalo kalo surje phrayeder galpe bhese gel meghna dube gel meghnay trenta jhikjhik oi kalo ratre itihas jbelechil nirjan kaksh ।