ডাক্তার সাব | Daktar Sab | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ডাক্তার সাব
Daktar Sab
শিল্পী: অর্জুন বিশ্বাস
(লিরিক্স টাইপিং: সুধন্য মন্ডল)
ডাক্তার সাব,ও ডাক্তার সাব
আমার সুখের অভাব
বড়ই শান্তির অভাব
কেমনে আমি মুক্ত হবো
দেন তার জবাব।
ডাক্তার সাব,ও ডাক্তার সাব।
(আরে আরে ছগির সাহেব,
আসেন আসেন
এখন আপনি সুস্থ মানুষ
পরাণ খুলে হাসেন)
কিসের অভাব কি অশান্তি
সেইটা খুইলা কন্
এখন তো আর আগের মতো
আপনি পাগল নন।
পাগল ছিলাম ভালো ছিলাম
যা করতাম আমি,
ভাবত লোকে সব কিছুই
পাগলের পাগলামী।
এখন দুস্থ মাথা সুস্থ হয়ে
পড়েছি টেনশনে
সুখ নাইরে মনে আমার
শান্তি নাইরে মনে।
নতুন বছর দুদিন পর
সেই টেনশনে আসছে জ্বর।
(আরে টেনশন আবার কি?
বলেন তো দেখি!)
বাড়ি ভাড়া বাড়ার টেনশন
নইলে বাড়ি ছাড়ার টেনশন
দ্রব্য মূল্য চড়তি টেনশন
ছেলে মেয়ের ভর্তির টেনশন
পাঠ্য পুস্তক পাবার টেনশন
যানজট ঠেলে যাবার টেনশন।
নতুন বছর এলে এতো
সব সময়েই হয়,
দুইদিনে সব সয়ে যাবে
এত কিসের ভয়?
দুদিনের ভয় কাটার পরে
ও ভয় তো যাবার নয়
সুস্থ হয়ে পাচ্ছি হাজার
ভয়ের পরিচয়।
মাছ,মাংস,সবজিতে বিষ
আগে বুঝতাম না,
যা পেতাম তাই খেয়ে নিতাম
দোষ খুঁজতাম না।
বাস রিক্সার ভাড়া যে ভাই
কত বাড়তে পারে,
পাগল ছিলাম চলতাম হেঁটে
কিছুই জানতাম নারে।
এখন খাদ্যে ভেজাল বাদ্যে ভেজাল
মানুষ জনের স্বার্থে ভেজাল
গদ্যে ভেজাল পদ্যে ভেজাল
কাজ কর্মের মধ্যে ভেজাল
কেশে ভেজাল বেশে ভেজাল।।
সাড়া পরিবেশে ভেজাল।
অসুস্থ এই পরিবেশে
সুস্থ মাথা নিয়ে,
বিপদে পড়েছি ডাক্তার
বেঁচে থাকতে গিয়ে।
চাইনা আমার মাথার ভিতর
সুস্থ একটা ব্রেন,
পাগল করে দেন আমারে
পাগল করে দেন।
আবার পাগল করে দেন আমারে
পাগল করে দেন।
ও ডাক্তার,পাগল করে দেন আমারে
পাগল করে দেন।

Transliteration in English

daktar sab
Daktar Sab
shilpi: orjun bishbas
(liriks taiping: sudhanj mandal)

daktar sab,o daktar sab
amar sukher obhab
barai shantir obhab
kemne ami mukt habo
den tar jabab।
daktar sab,o daktar sab।

(are are chagir saheb,
asen asen
ekhan apni susth manush
paran khule hasen)

kiser obhab ki oshanti
seita khuila kan
ekhan to ar ager mato
apni pagal nan।
pagal chilam bhalo chilam
ja kartam ami,
bhabat loke sab kichui
pagler paglami।
ekhan dusth matha susth haye
parechi tenashne
sukh naire mane amar
shanti naire mane।

natun bachar dudin par
sei tenashne asche jbar।
(are tenashan abar ki?
balen to dekhi!)

bari bhara barar tenashan
naile bari charar tenashan
drabj mulj charti tenashan
chele meyer bhartir tenashan
pathj pustak pabar tenashan
janajat thele jabar tenashan।

natun bachar ele eto
sab samyei hay,
duidine sab saye jabe
et kiser bhay?

dudiner bhay katar pare
o bhay to jabar nay
susth haye pachchi hajar
bhayer parichay।
mach,mangs,sabjite bish
age bujhtam na,
ja petam tai kheye nitam
dosh khujtam na।
bas riksar bhara je bhai
kat barte pare,
pagal chilam chaltam hete
kichui jantam nare।

ekhan khadje bhejal badje bhejal
manush janer sbarthe bhejal
gadje bhejal padje bhejal
kaj karmer madhje bhejal
keshe bhejal beshe bhejal।।
sara paribeshe bhejal।

osusth ei paribeshe
susth matha niye,
bipde parechi daktar
beche thakte giye।
chaina amar mathar bhitar
susth ekta bren,
pagal kare den amare
pagal kare den।
abar pagal kare den amare
pagal kare den।
o daktar,pagal kare den amare
pagal kare den।