তাঁরা ভরা রাতে
দেখা হয়েছে: 1.4K
Bangla Lyrics
তাঁরা ভরা রাতে
তোমার কথা যে
মনে পড়ে বেদনায় গো
মনে পড়ে বেদনায়।।
এই আলো ছায়া ভরা
মায়া ঝরা জোছনায়
আমি একা জাগি
নেই তুমি কাছে হায়।।
তুমি বলেছিলে
কাছে কাছে রবে
হয়ত গিয়েছ ভুলে
সেই বনতল চেয়ে দেখ আজ
ছেয়ে গেছে ঝরা ফুলে
ঐ রাত জাগা পাখি
সাথী খুজে ডেকে যায়
কত কথা ভাবি
নেই তুমি কাছে হায়।।
যত বার ভাবি
সব ভুলে যাব
তবু কেন মনে জাগে
কেন সে বাধন খুলতে আমার
এত বেশী ব্যাথা লাগে
তাই চাওয়া পাওয়া সবই
মন ভুলে যেতে চায়
আমি ভাবি শুধু
নেই তুমি কাছে হায়।।
Transliteration in English
tara bhara rate tomar katha je mane pare bednay go mane pare bednay।। ei alo chaya bhara maya jhara jochnay ami eka jagi nei tumi kache hay।। tumi balechile kache kache rabe hayat giyech bhule sei banatal cheye dekh aj cheye geche jhara phule oi rat jaga pakhi sathi khuje deke jay kat katha bhabi nei tumi kache hay।। jat bar bhabi sab bhule jab tabu ken mane jage ken se badhan khulte amar et beshi bjatha lage tai chaoa paoa sabai man bhule jete chay ami bhabi shudhu nei tumi kache hay।।