তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
দেখা হয়েছে: 250
Bangla Lyrics
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়।
তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।।
চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
রঙের মাধুবী লয়ে ফুল হাসে ঐ।
নিকটের পানে চাহি দূর কাঁদে গো
অদেখার বাঁশরী সুর সাধে গো।
সব শেষে পল্লবে জাগে মোর মন
তারই মাঝে প্রেম কভু গড়ে খেলাঘর।।
তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো।
চীরদিনই রয় ব্যথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়।
সৌরভ গৌরবে দ্বীপ জ্বলে ঐ।
আলো আর আধারেরও খেলা চলে ঐ।
অন্তরে ধু ধু করে শুধু বালুচর
তারই মাঝে প্রেম যেনো গড়ে খেলাঘর।।
Transliteration in English
tir bhanga dheu ar nir bhanga jhar। tarai majhe prem jen gare khelaghar।। chad ase tai jen ullase oi ranger madhubi laye phul hase oi। nikter pane chahi dur kade go odekhar bashri sur sadhe go। sab sheshe pallbe jage mor man tarai majhe prem kabhu gare khelaghar।। trishnare kache dake maru maya go klantire muche dey taru chaya go। chirdinai ray bjatha bandhne hay hasi jen mishe ache krandne hay। sourabh gourbe dbip jbale oi। alo ar adharerao khela chale oi। ontre dhu dhu kare shudhu baluchar tarai majhe prem jeno gare khelaghar।।